ইংরেজি 'Fortune' শব্দের অর্থ ভাগ্য। তাই বলে 'ফরচুন' নাম রাখলেই সেই ছেলে বা মেয়ে ভাগ্যবান হবেন, এমন কোনো কথা নেই। ফরচুন নামের এমন এক ভাগ্যবিশ্বাসকারী ব্যক্তির সব দুর্ভাগ্যের গল্প নিয়ে শেখ সেলিম নির্মাণ করছেন নাটক 'ফরচুন'। নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা অপূর্ব।
তার বিপরীতে এক আত্মবিশ্বাসী নারীর চরিত্রে অভিনয় করেছেন নওশীন। রেডিও নিয়ে ব্যস্ততার কারণে দীর্ঘদিন পর একক নাটকে কাজ করছেন তিনি। সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি বাড়িতে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, 'এক বছর পর নওশীনের সঙ্গে কাজ করা হলো। নাটকে দেখা যাবে আমার আত্মবিশ্বাস খুব কম। যে কারণে আমার ভাগ্যে উল্টো কিছু ঘটলেই একে দুর্ভাগ্য মনে করি। অন্যদিকে নওশীন আমার বিপরীত। এ কারণেই দু'জনের ঝামেলা শুরু হয়।' নওশীন বলেন, 'রেডিও আম্বার নিয়ে ব্যস্ত থাকায় অনেক দিন নাটক থেকে দূরে ছিলাম। এর গল্প পড়ে মনে হলো, এতে অভিনয়ের সুযোগ আছে।'


No comments:
Post a Comment