সর্বশেষ সংবাদ

অপূর্ব (Apurbo) গাইলেন টেলিছবির গান

টেলিছবির জন্য গাইলেন অভিনেতা অপূর্ব (Apurbo)। গানের শিরোনাম 'ইচ্ছে তাই'। আনোয়ার হোসেন আদরের কথায় এ গানের সুর-সঙ্গীত করেছেন সাজিদ সরকার। 

অপূর্ব (Apurbo) গাইলেন টেলিছবির গান

গানের সঙ্গে মিল রেখে টেলিছবির নামও রাখা হয়েছে 'ইচ্ছে তাই'। জাফরীন সাদিয়ার গল্প থেকে টেলিছবিটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন জেনি, লুৎফর রহমান জর্জ, কুমকুম প্রমুখ। 

অপূর্ব বলেন, ভালোলাগা থেকেই গান করি। এর আগে 'ভালোবাসা তোমার জন্য' নামের মিক্সড অ্যালবামের জন্য একটি গান করেছিলাম। আরিয়ানের 'ফেনপেইজ' নাটকে গেয়েছিলাম 'তুমি আকাশ হয়ে যাও' গানটি। এবার গাইলাম টেলিছবিতে।'



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.