সর্বশেষ সংবাদ

বাবার গান নিয়ে অ্যালবাম করতে চাই আগুন (Agun)

আগুন (Agun) কণ্ঠশিল্পী ও অভিনেতা। চ্যানেল আইয়ে আজ রাতে প্রচার হবে তার অভিনীত নাটক 'তিন পাগলের হলো মেলা'। এ নাটক ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে_

বাবার গান নিয়ে অ্যালবাম করতে চাই আগুন (Agun)

'তিন পাগলের হলো মেলা' নাটক নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কী?

দর্শকের কাছে নাটক কেমন লাগছে তা জানার সুযোগ হয়নি। কেউ যদি 'তিন পাগলের হলো মেলা' দেখা শুরু করে, তাহলে নাটকটি তার কাছে খারাপ লাগবে বলে মনে হয় না। কারণ এর কাহিনী এখনকার নাটকগুলো থেকে একেবারেই আলাদা। জগতে কেউ নেই, এমনই পোড় খাওয়া তিন যুবকের নানা ঘটনা নিয়ে এর গল্প। যারা জানে না তাদের ভবিষ্যৎ কি। তারপরও গায়ক, চিত্রকর, চলচ্চিত্রের কারিগর হওয়ার বাসানা লালন করে। 

মধু চরিত্রের সঙ্গে আপনার বাস্তব জীবনের কোনো মিল খুঁজে পান?

না। কারণ নাটকের মধু বাউলিয়ানায় মেতে থাকে, যার সঙ্গে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। কিন্তু গানের প্রতি মধুর যে ভালোবাসা, আমারও ততটাই। এই একটি জায়গায় চরিত্রের সঙ্গে মিল খুুঁজে পাই। যারা শিল্পী, সঙ্গীতসাধক তাদের আবেগ-অনুভূতির প্রকাশটা এমনই। 

'কাঁচের দেয়াল' অ্যালবামের পর নতুন কোনো আয়োজন নিয়ে ভাবছেন?

গানের কথা লিখছি, সুর করছি। কিন্তু অ্যালবাম প্রকাশ করব কি-না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। এখন একক গানের জোয়ার চলছে। এ জন্য ভাবছি, একক গানই প্রকাশ করব। যদি অ্যালবাম করার খুব ইচ্ছা হয় তাহলে হয়তো ইপি [তিন গানের অ্যালবাম] তৈরি করতে পারি।

খান আতার গান নিয়ে অ্যালবাম প্রকাশের কথা বলেছিলেন, তার কী হলো?

বাবার গান নিয়ে অ্যালবাম করতে চাই। কিন্তু তার জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার তা এখনও নিতে পারিনি। কারণ খান আতার কালজয়ী গানগুলোর নতুন আঙ্গিকের সঙ্গীতায়োজন, কথা ও সুর অপরিবর্তিত রেখে গায়কী তুলে ধরা যে কারও জন্যই কঠিন একটি কাজ। তাই একটু সময় নিয়ে হলেও এ কঠিন কাজটি করতে চাই। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.