ভালোবাসা দিবসের একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন ইমন ও সারিকা।
মাইদুল রাকিবের রচিত ও পরিচালিত এ নাটকের নাম গুড মর্নিং, গুড নাইট। দুই দিন আগে নাটকটির এক অংশের শুটিং হয়েছে উত্তরার শুটিংপাড়া ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কাল নাটকটির শুটিং হবে পুরান ঢাকায়। পরিচালক বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে গুড মর্নিং, গুড নাইট।


No comments:
Post a Comment