ডোনাল্ড ট্রাম্পের সাতটি মুসলিম দেশের ভিসা নিষিদ্ধকরনের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স (Jennifer lawrence)।
ধর্মীয় বা জাতিগত বিদ্বেষের জেরে কাউকে ক্ষতির মুখে ফেলাকে অন্যায় বলে অবহিত করেছেন জেনিফার লরেন্স (Jennifer lawrence)। ফেইসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ট্রাম্পের এ অভিবাসন নিষেধাজ্ঞা নীতিকে নিন্দা জানিয়েছেন তিনি।
জেনিফার বলেন, “যেসব মুসলিম শরনার্থী সন্ত্রাসী হামলার হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। ‘মুসলিম ভিসা’ নিষিদ্ধের এ সিদ্ধান্ত খুবই অমানবিক। শুধুমাত্র ধর্মের কারণে কারও উপর এমন অমানবিক ব্যবহার আমরা করতে পারি না।”
তিনি আরও বলেন, “অসহায় মানুষকে রক্ষা করতে সব সময় আমাদের এগিয়ে আসা উচিত। আশা করি হোয়াইট হাউজ-এ বিবেচনা ও মানবিকতা বোধ ফিরে আসুক।”
এরই মধ্যে হলিউড তারকা অ্যাশটন কুচার, মাহেরশালা আলী, জন লিজেন্ডসহ অনেকেই ‘স্টার অ্যক্টর গিল্ড’ পুরস্কার আসরে ট্রাম্পের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।


No comments:
Post a Comment