আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে অভিনয়শিল্পী আইরিন (Airin) এর পঞ্চম ছবি ‘মায়াবিনী’। ২০১৩ সালে র্যাম্প থেকে অভিনয় এসে এরই মধ্যে বেশ নাম কুড়িয়েছেন তিনি।
তাঁর প্রমাণ সম্ভবত হাতে রাখা ছবির হিসাবেই বোঝা যায়। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে এক আড্ডায় বসেছিলেন এই অভিনেত্রী। জানালেন, মুক্তির অপেক্ষায় আছে আরও চারটি ছবি। এগুলো হলো ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা’। ছবিটি শুরু হয়েছিল ‘বাষ্পস্নান’ নামে। কিন্তু পরিচালক এরই মধ্যে নামটি পরিবর্তন করেছেন। এ ছাড়া সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’। গাজিউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ এবং অরণ্য পলাশের ‘গন্তব্য’।
ছবিগুলো প্রসঙ্গে আইরিন (Airin) বলেন, এর মধ্যে সব কটির শুটিং শেষ। কিছু ডাবিং ও সম্পাদনার কাজ আছে। সেগুলো শেষ করেই মুক্তি দেওয়া হবে। জানালেন, এ বছরই মুক্তি পাবে ছবিগুলো।


No comments:
Post a Comment