তিনি একজন অভিনেতা। কিন্তু তাঁকে আজ দেখা যাবে আরজে(RJ) (রেডিও জকি) হিসেবে। বলছি অভিনেতা এফ এস নাঈমের কথা। আজ এই অভিনেতাকে আরজে(RJ) হিসেবে দেখা যাবে ‘ইয়েস বস’ নামে একটি নাটকে। আরটিভিতে আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
নাটকটির শুটিং হয়েছিল গত বছরের শুরুতে। ব্যাপারটি উল্লেখ্য করে এ অভিনেতা বলেন, ‘অনেক দিন আগের শুটিং। তাই সবকিছু মনে করতে পারছি না। তবে এতটুকু মনে আছে, নাটকটিতে সাকিব নামের একজন আরজে(RJ) হিসেবে অভিনয় করেছি। যেখানে “হেই...আর ইউ ইন প্রবলেম” নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনার কাজ করি। এই অনুষ্ঠান করতে গিয়েই পরিচয় হয় জেরিনের সঙ্গে। যে আমাকে বস বলে ডাকে আর আমাকে ফোন করলেই “ইয়েস বস” বলে সাড়া দিই।’
নাটকটি রচনা মেজবাহ উদ্দিনের। পরিচালনা করেছেন আরিফ এ আহনাব। পরিচালক জানান, নাটকটিতে নাঈমের বিপরীতে, মানে জেরিন চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।


No comments:
Post a Comment