কৃতি শ্যানন(sanon) বলিউডের একজন নামকরা অভিনেত্রী। শেষবার তাকে দেখা গেছে বরুণ ধাওয়ান এর বিপরীতে ‘দিলওয়ালে’ ছবিতে। এখন তিনি সুশান্ত সিং রাজপুত এর বিপরীতে ‘রাবতা’ ছবির শুটিংয়ে ব্যস্ত।
এই নায়িকা শুটিংয়ের সময় অ্যাকশন সিন করতে গিয়ে হঠাৎ করে খুব আহত হয়েছেন। জানা যায় মারাত্মকভাবে পায়ে ব্যথা পেয়েছেন কৃতি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিও শেয়ার করেছেন আহত পায়ের। এটিই তার প্রথমবারের মত পায়ে ব্যথা না। এর আগেও ছবির অ্যাকশন দৃশ্য শুটিংয়ের সময়েও তিনি আহত হন।
দীনেশ ভিজান পরিচালনা করছেন ‘রাবতা’ ছবিটি। এই ছবির মাধ্যমেই পরিচালনা জগতে তার অভিষেক হবে। প্রাথমিকভাবে ফেব্রুয়ারিতে মুক্তি পাবার কথা থাকলেও আসছে জুনে মুক্তি পাবার কথা রয়েছে ‘রাবতা’র।
দীনেশ ভিজান পরিচালনা করছেন ‘রাবতা’ ছবিটি। এই ছবির মাধ্যমেই পরিচালনা জগতে তার অভিষেক হবে। প্রাথমিকভাবে ফেব্রুয়ারিতে মুক্তি পাবার কথা থাকলেও আসছে জুনে মুক্তি পাবার কথা রয়েছে ‘রাবতা’র।

No comments:
Post a Comment