সমকামীদের অধিকার রক্ষায় বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা (Obama)র উদ্যোগী ভূমিকার জন্য ধন্যবাদ জানালেন হলিউড তারকারা।
সমকামী বিয়ের প্রচলনের জন্য হয়ত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা (Obama)। গে ম্যারেজ প্রচলন, সমকামীদের বৈধ স্বীকৃতি দান ও লিঙ্গান্তরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকারত কিছু বিষয়ে ওবামা (Obama) সরকারে আধুনিক ও উদার মনোভাবের প্রশংসা করে সম্প্রতি একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে ‘এলজিবিটিকিউ’ তারকারা।
ভিডিওতে ওবামা (Obama)র সময়কালকে সমকামীদের জন্য ‘অন্যতম সেরা একটি সময়’ বলে অবহিত করা হয়েছে। এতে বলা হয়েছে, “ওবামা (Obama), তুমি অনেককাল ধরে আমাদের প্রিয় পেসিডেন্ট ছিলে। আজ তুমি বিদায় নিচ্ছ, কিন্তু আমাদের জন্য তোমার অবদান আমরা কি করে ভুলে যাব? তোমার সময়কাল যুক্তরাষ্ট্রের সমকামীদের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি সময়। তোমাকে অশেষ ধন্যবাদ।”
‘আ বিগ এলজিবিটি থ্যাঙ্কস টু প্রেসিডেন্ট ওবামা (Obama)’ শিরোনামের এ ভিডিওতে দেখা গেছে এলেন ডিজেনারেস, জিম পারসন্স, ইভান র্যাচেল উড, নিল প্যাট্রিক হ্যারিস, ক্রিস্টেন বেল, জেস টাইলার ফার্গুসন, সঙ্গীত তারকা শিয়া সহ আরও অনেক তারকাকে।
টিভি তারকা এলেন ডিজেনেরেস এর ইউটিউব অনুষ্ঠান ‘দ্য এলেন শো’তে এ ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ৩ মিনিট ৪৮ সেকেন্ডের এ ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে ২৩ লক্ষ বারের বেশি।


No comments:
Post a Comment