অন্যতম সুন্দরী নায়িকা ক্যাটরিনা কাইফ জন্মসূত্রে লন্ডনের হলেও বর্তমানে বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ডেও সংযুক্ত ক্যাট সুন্দরী। কদিন আগে নারীদের বিবাহ পরবর্তী ধর্ষণ নিয়ে আলোচনা করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। এবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাচ্ছেন ক্যাটরিনা। সেখানে অতিথি বক্তা হিসেবে পা রাখতে যাচ্ছেন শীর্ষ এই অভিনেত্রী। এর আগে শাহরুখ খানকেও বক্তৃতার জন্য আমন্ত্রণ জানায় অক্সফোর্ড।
আগামী মার্চে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যাবলয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির নাম হিলারি ২০১৭ স্টার্স অব স্পোর্টস, মিডিয়া অ্যান্ড কালচার। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড সুন্দরী নায়িকাকে। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে থাকবেন এই বলিউড অভিনেত্রী। তার সঙ্গে আরও কয়েকটি ক্ষেত্রের বিশেষ কয়েকজন ব্যক্তিত্বের নামও বক্তা হিসেবে ঘোষিত হয়েছে। জানা গেছে, অনুষ্ঠানে বক্তৃতা দেবেন হলিউড অভিনেতা রবিন রাইট, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজেতা জেরেমি আয়রনস ও অ্যানালাইন ম্যাকর্ড।
অক্সফোর্ডের ওয়েবসাইডে ক্যাটরিনার প্রসঙ্গে লেখা হয়েছে, ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম সর্বোচ্চ আয়ের অভিনেত্রী ও মডেল। বরাবরই মিডিয়া ও সামাজিকতা থেকে নিজেকে সরিয়ে রাখতে ভালোবাসতেন তিনি। আর রিলেশনশিপ-ব্রেক আপ নিয়ে তো খবরে তিনি থাকেনই। তবুও মিডিয়ার সামনে খুব কমই মুখ খুলেছেন তিনি। তবে রণবীর কাপুরের সঙ্গে ব্রেক আপের পর যেন আরও ঘুরে দাঁড়িয়েছেন তিনি। কফি উইথ করণে এতো উচ্ছল এবং রসবোধযুক্ত ক্যাটরিনাকে আগে কেউ চিনতেন না। সম্প্রতি ফেসবুকে নিজেকে যুক্ত করেছেন। আর এবার তার নতুন লক্ষ্য হল অক্সফোর্ড ইউনিভার্সিটির বক্তা হওয়া।


No comments:
Post a Comment