সর্বশেষ সংবাদ

ফিল্মফেয়ার জিতলেন আলিয়া

 
Aliya-won-Filmfare

গতকাল মুম্বাইয়ে বসল ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে বলা হয় ভারতের ‘অস্কার’। গত ৬১ বছর ধরে এই পুরস্কার প্রদানের প্রথা চলছে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে। সবসময় এই আসরে নিরপেক্ষভাবে শিল্পীদের সম্মানিত করা হয়ে থাকে। ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস উপলক্ষ্যে গতকাল ১৪ জানুয়ারি মুম্বাইয়ে বসেছিল তারকাদের মেলা৷


‘দঙ্গল’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আমির খান৷ সেরা অভিনেত্রীর সম্মান পেলেন আলিয়া ভাট, ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে এক বিহারি মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য৷ ‘নীরজা’-র জন্য সোনম কাপুর সমালোচকদের কাছ থেকে সেরা অভিনেত্রীর পদবী জিতে নিয়েছেন। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা শহীদ কাপুর ও মনোজ বাজপেয়ী৷ যথাক্রমে ‘উড়তা পাঞ্জাব’ ও ‘আলিগড়’ সিনেমার জন্য৷

‘নীরজা’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’ এই দুটি সিনেমাই বিভিন্ন বিভাগে পাঁচটি করে পুরস্কার জিতে নিয়েছে৷ ‘পিঙ্ক’ সিনেমায় সেরা ডায়লগের জন্য পুরস্কৃত হয়েছেন রীতেশ শাহ৷ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় সেরা মিউজিক অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছেন প্রীতম৷ ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় গান গেয়ে সেরা গায়কের পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং৷ ‘সুলতান’-এ গান গেয়ে সেরা নারী গায়িকার খেতাব পেয়েছেন নেহা ভাসিন৷

গতকাল ১৪ জানুয়ারি রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় বলিউডের বড় আয়োজন ফিল্মফেয়ারের ৬২তম আসর। এবারের আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও করণ জোহর।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.