হলিউডের বিতর্কিত ও আলোচিত গায়িকা লেডি গাগা। কখনও নিজের উদ্ভট ফ্যাশনের জন্য, তো কখনও নিজের বেপরোয়া জীবনযাপনের জন্য। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে সমালোচনা করতে ওস্তাদ লেডি গাগা। এ কারণেই নাকি আসন্ন সুপার বোল অনুষ্ঠানে নিষিদ্ধ হয়েছিলেন এই তারকা।
মার্কিন নির্বাচনের সময় ডেমোক্রেট রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন লেডি গাগা। ট্রাম্পকে সরাসরি আক্রমণ করতেও ছাড়েননি। ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে নেমে গেছেন রাজপথে।
কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কারণে লেডি গাগাকে মুখ বন্ধ রাখতে হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে বেফাঁস কথা বলার কারণে সুপার বোল অনুষ্ঠানে নিষিদ্ধ হয়েছিলেন এই তারকা। অন্তত গণমাধ্যমে তো তাই প্রকাশিত হয়েছে। কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা।
জানা গেছে, আসন্ন সুপার বোলে পারফর্ম করায় কোন নিষেধাজ্ঞা নেই এই তারকার। আমেরিকার জাতীয় ফুটবল লীগ কর্তৃপক্ষ গাগার ওপর এমন নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানিয়েছে,ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। তাদের দাবি, নতুন বিতর্ক সৃষ্টি জন্য দেশের প্রধান সারির সংবাদমাধ্যম তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
কর্তৃপক্ষ আরও জানান, ‘সুপার বোল হচ্ছে এমন একটি মিলন মেলার প্লাটফর্ম। লেডি গাগা এই শোয়ের মাধ্যমে অনেককে এক করার প্রকল্পে নেমেছেন। আমরা একসাথে কাজ করাটি বেশ উপভোগ করছি। এখান নতুন বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হলেও আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না।'


No comments:
Post a Comment