একটা অস্ট্রিচের পিঠে চেপে আছেন জাসুস। জাসুসের নাম জগ্গা। জগ্গার গলায় ঝুলছে একটি দূরবীনও। আর দূরবীন তো থাকারাই কথা। কেন না, জগ্গা যে এখানে এক জন গোয়েন্দা।
সঙ্গে আছেন তাঁর সর্ব ক্ষণের সহচরী। অস্ট্রিচের পিঠে চেপে, রীতিমতো পালাতে হচ্ছে ওঁদের। পিছনে যে ফাইটার প্লেন গোলা বর্ষণ করার জন্য তৈরি। এখানে জগ্গা রণবীর কপূর আর তাঁর কাঁধে দুই হাত দিয়ে অস্ট্রিচে চেপে আছেন ক্যাটরিনা কইফ। ক্যাটরিনার চোখে চশমা।
আর এই এত কিছু যার জন্য, তা একটি সিনেমার পোস্টার। সিনেমার নাম ‘জগ্গা জাসুস’। ‘রাজনীতি’, ‘আজব প্রেম কি গজব কহানি’র পর আর এক বার দেখা যাবে রণবীর ও ক্যাটরিনা জুটিকে। প্রযোজক সংস্থা টুইটারে শেয়ার করা হয়েছে ‘জগ্গা জাসুস’ এর প্রথম পোস্টার। ছবির পরিচালনা করছেন অনুরাগ বসু। চিত্রনাট্যও তিনিই লিখেছেন। এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত হইহুল্লোড় হয়েছে যে রণবীরের ভক্তগণের ধৈর্যের বাঁধ ভেঙেছে।
আর বাঁধ ভাঙারই কথা। এই পরিচালক-অভিনেতা জুটিই তো ২০১২ সালে ‘বরফি’ নিয়ে হাজির হয়েছিলেন। পাঁচ বছর পার হতে চলল। হতে চলেছে অপেক্ষার অবসান। একাধিকবার বিভিন্ন কারণে পণ্ড হয়েছে ‘জগ্গা জাসুস’-এর শুটিং। রিশুটও করতে হয়েছে বারবার। তবে এই বার পোস্টারে এক্কেবারে গোটা গোটা অক্ষরে লিখে দেওয়া হয়েছে এই ছবি মুক্তির দিনক্ষণ। আগামী বছরের ৭ এপ্রিল মুক্তি পাবে ‘জগ্গা জাসুস’।

No comments:
Post a Comment