সর্বশেষ সংবাদ

না ফেরার দেশে ‘গেম অব থ্রোনস’ তারকা পিটার ভোগান

 
Not-to-return-to-the-Game-of-Thrones-star-Peter-suffer

‘গেম অব থ্রোনস’ ধারাবাহিক সিরিয়াল মার্কিন মুলুক সহ পুরো বিশ্বের দর্শকদের কাছেই বেশ জনপ্রিয়। এই সিরিজের তারকা অভিনেতা পিটার ভোগান গতকাল মারা গেছেন। ৯৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি ব্রিটিশ অভিনেতা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পিটারের প্রতিনিধি স্যালি লং-ইনস।


বিবৃতিতে তার প্রতিনিধি জানান, গত মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। ১৯৭০ সালে 'পরিজ' টেলিভিশন সিরিজে গ্রাউটি চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান পিটার ভোগান। তার উল্লেখযোগ্য সিনেমা ‘দ্য নেকেড রানার’ ও ‘দ্য ফ্রেঞ্চ লেফটেন্যান্টস ওম্যান’।

সিনেমা ও নাটকে অভিনয় করলেও পিটার সবচেয়ে বেশি কাজ করেছেন মঞ্চে। বেশিরভাগ নাটক ও সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শক, সমালোচক ও নির্মাতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হন তিনি। তবে অন্যান্য ব্রিটিশ অভিনেতাদের মত তিনিও ‘গেম অব থ্রোনস’ নাটকে অভিনয় করেই খ্যাতির শীর্ষে পৌঁছান।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.