শাহরুখ খানের আগামী ছবি ‘রইস’ মুক্তি পাবে নতুন বছরে। কিন্তু তার আগেই আলোচনায় ছবিটি। মূল কারণ, ছবিতে শাহরুখের সঙ্গে একটি আইটেম গানে অংশ নিয়েছেন বিতর্কিত অভিনেত্রী সানি লিওন।
‘রইস’ এর ট্রেলার মুক্তির পর সানির আইটেম গান ‘লায়লা’দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এমনিতেও ছবিতে সানি থাকলেই আলাদা মনোযোগ পায় তার ছবি। এবারও সানি আলোচনায় এলেন এই আইটেম গানের কারণেই। জানা গেল, বছর শেষে ‘লায়লা’ গানে নাচার জন্য মোটা অংকের অর্থ পকেটে পুরতে যাচ্ছেন সানি।
শাহরুখের ছবির ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছে সানিকে। তার উপস্থিতি ছবিটিকে আরও জমকালোভাবে উপস্থাপন করতে সাহায্য করেছে নির্মাতাদের। আর হবে না-ই বা কেন! ‘লায়লা’ গানের জন্য সানিকে যে ৩.৫-৪ কোটি রুপির প্রস্তাব দিয়েছিলেন রাহুল ঢোলাকিয়া। সানির জনপ্রিয়তার জন্যই নাকি এরকমটা করেছেন রাহুল।

ওদিকে জানা যায়, আসন্ন ক্রিসমাস ও নিউ ইয়ার পার্টিতে এই ‘লায়লা’ গানটির সঙ্গে সানিকে নাচার প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি নামী হোটেল। লাইভ পারফরম্যান্সের জন্য যে অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে, তাতে অনেকেই অবাক হয়েছেন। লাইভ শোতে পারফর্ম করার জন্য সানিকে প্রায় ৪ কোটির প্রস্তাব দিয়েছে একটি হোটেল।
ক্রিসমাস ও নিউ ইয়ার্স পার্টিতে হরেকরকমের দর্শক উপস্থিত হন। এই ধরনের পার্টিতে আইটেম নাম্বার খুবই জনপ্রিয়। উৎসবের রাত রাঙিয়ে দেওয়ার জন্য যে টাকার প্রস্তাব পেয়েছেন সানি তাতে এটাই প্রমাণিত বিতর্ক যতই থাকুক, তিনি তার নিজের যোগ্যতায় জনপ্রিয়।
আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘রইস’। এতে শাহরুখের সাথে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং মাহিরা খান।

No comments:
Post a Comment