মডেল ও অভিনয়শিল্পী ঈশিকা খান পুত্রসন্তানের মা হয়েছেন। লন্ডনের এসটি হেলিয়ার হাসপাতালে স্থানীয় সময় রোববার দিবাগত রাত ৩টা ৫৪ মিনিটে তিনি নবজাতকের মুখ দেখেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তান ও ঈশিকা দু’জনই বেশ ভালো আছেন। তাদের সঙ্গে আছেন ঈশিকার স্বামী কায়সার খান। ঈশিকা খান জানান, সন্তানের নাম এখনও ঠিক করা হয়নি। কিছুটা সুস্থ হলে লন্ডনের বাসায় ফিরবেন তিনি। দেশ ছাড়ার আগেই তিনি জানিয়েছিলেন, সন্তান জন্মের পর ছয় মাসের মতো লন্ডনে থাকার পরিকল্পনা তাদের। এরপর দেশে ফিরবেন।
প্রসঙ্গত চলতি বছরের ২৮ মার্চ ঈশিকা ও কায়সারের বিয়ে হয়। পারিবারিকভাবে রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। স্বামী কায়সার লন্ডন প্রবাসী ব্যবসায়ী।


No comments:
Post a Comment