‘গসিপ গার্ল’, ‘আগলি বেটি’র মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজের অভিনেত্রী লিজা লিন মাস্টার্স আত্মহত্যা করেছেন। সম্প্রতি পেরুতে একটি মডেলিং ট্রিপে অংশ নিতে যান ৫২ বছর বয়সী অভিনেত্রী। সেখানে এক হোটেল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার মধ্যরাতে পেরুর হোটেল রুমে লিজার মৃতদেহ পাওয়া যায়। তার পাশে ঘুমের ওষুধ আর দু’টো চিঠিও পাওয়া গিয়েছে। যেগুলো থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন নায়িকা। ওদিকে তার মৃত্যু সংবাদে শোকাহত লিজার স্বামী উইলিয়াম ব্রুকস। তার দেয়া তথ্য মতে, স্ত্রীর মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতেন না তিনি।
টিভি সিরিজ ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশ্যাল ভিকটিমস ইউনিট’, ‘আনব্রেকেবল কিমি শিমিট’এ অভিনয় করেছেন লিজা। তার আকস্মিক মৃত্যুতে শোকাহত বন্ধু ও পরিজনেরা।


No comments:
Post a Comment