সর্বশেষ সংবাদ

‘ওদের দেখেই মৌসুমীর দিকে ড্রাইভ দিলাম’

I-saw-them-drive-them-toward-Moushumi

 

‘শাবনাজ-নাইম অভিনীত ‘চাঁদনী’ ছবিটির বয়স ২৫ বছর হয়ে গেল। এখনও এটি আমাদের আদর্শ ছবি। এই ছবিতে ওদের দেখেই মৌসুমীকে বিয়ে করার জন্য ডাইভ দিয়েছিলাম। তাদের সাথে আরো একটা মিল আছে আমাদের। তাদেরও দুটি সন্তান, আমারও দুটি সন্তান। পার্থক্য তাদের দুটি মেয়ে আর আমার এক ছেলে, এক মেয়ে।’


রাজধানীর গুলশানে শনিবার রাতে এক কনভেনশন হলে এহতেশাম পরিচালিত শাবনাজ নাইম অভিনীত 'চাঁদনী' সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসে কথাগুলো বলছিলেন ওমর সানি।

ওমর সানি আরো বলেন, ‘শাবনাজ-নাইম বাংলা চলচ্চিত্রের একটি উজ্জল অধ্যায়। তাদের কাছে অনেক কিছু শেখার আছে আমাদের। চলচ্চিত্রে অনেক ডার্টি পলিটিক্স আছে, ওরা কোনো দিনই এটাকে প্রশ্রয় দেয়নি। তাদের জন্য অনেক ভালোবাসা। অনেক অনেক ভালো থাকুক তাদের পরিবার।’

অন্যদিকে মৌসুমী বলেন, ‘আমি যখন আনকোরা একটি মেয়ে ছিলাম। এই জুটির সিনেমা দেখে অনুপ্রেরণা পেয়েছি। তাদের সিনেমা দেখেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছি। শাবনাজ নাইমের সেসব সিনেমা যদি না দেখতাম তাহলে হয়তো আজকের মৌসুমীর জন্ম হতো না।’
পুরোনো দিনের স্মৃতি হাতড়ে মৌসুমী বলেন, ‘সালমান শাহ-মৌসুমীর প্রথম ছবির মহরতে নতুন জুটিকে ইন্ডাস্ট্রির কাছে পরিচয় করিয়ে দিতে মহরতে হাজির হয়েছিলেন শাবনাজ- নাইম। আমি ভাবতে পারিনি তাদের মতো সুপারস্টার সেই অনুষ্ঠানে আসবেন। সেদিনই  শিখেছি নতুন ছেলে মেয়েদের কখনো আঘাত দিতে নেই, কষ্ট দিতে নেই। তাদের অনুপ্রেরণা দেওয়াই সিনিয়রদের কাজ। তারা এখনও আমাদের আইডল। ২৫ বছর আগের শাবনাজ এখনো সেই রকম জনপ্রিয়ই আছেন। ভালো কোনো কিছু আসলে কখনই হারিয়ে যায় না।’

অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি ছি‌লেন সংস্কৃ‌তিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ই‌লিয়াস কাঞ্চন, ফের‌দৌস, আ‌মিন খান, রিয়াজ, বাপ্পারাজ, সম্রাট, জা‌য়েদ খান, ইমনসহ আরও বেশ কজন নায়ক‌দের দেখা মে‌লে। না‌য়িকা‌দের ম‌ধ্যে ছি‌লেন কব‌রী, অঞ্জনা, অরুণা বিশ্বাস,  কেয়া, নিপুন, পপি, পূর্ণিমা, বিদ্যা সিনহা মিমসহ অ‌নে‌কেই। সব মি‌লি‌য়ে প্রায় দেড় শতা‌ধিক তারকার উপ‌স্থি‌তি‌তে পা‌লিত হ‌ল ছ‌বি‌টির রজতজয়ন্তী।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.