সর্বশেষ সংবাদ

বাহুবলী’র প্রযোজকের অফিসে আয়কর দফতরের হানা

 
Income-Tax-department-raided-the-office-of-producer-bahubalira

শুক্রবার ‘বাহুবলী’র প্রযোজক শোবু ইয়ারলাগদ্দা এবং প্রসাদ দেবীনেনির হায়দরাবাদের অফিসে এবং বাড়িতে চড়াও হলেন ইনকাম ট্যাক্স অফিসারেরা। আগামী বছরেই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘বাহুবলী টু’। ‘বাহুবলী:দ্য বিগিনিং’ও খুব ভাল ব্যবসা করেছিল বক্স অফিসে।


 তাই এবার ছবির বিষয় নিয়ে গ্রাফিক নভেলও তৈরি করে ফেলেছেন প্রযোজকেরা। ইতিমধ্যে কয়েকটি গানের স্বত্বও বিক্রি করেছেন তাঁরা।
ছবি-মুক্তির আগেই নির্মাতাদের আয়ের বহর দেখে তাঁদের বাড়িতে এবং অফিসে ইনকাম ট্যাক্স অফিসারেরা উপস্থিত হয়েছিলেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ভারতজুড়ে পুরনো নোট বাতিল করে কালোবাজারি রোখার প্রয়াস শুরু হয়ে গিয়েছে। হয়তো তারই জেরে এই হানা। শুক্রবার ‘বাহুবলী’র প্রযোজক শোবু ইয়ারলাগদ্দা এবং প্রসাদ দেবীনেনির হায়দরাবাদের অফিসে এবং বাড়িতে চড়াও হলেন ইনকাম ট্যাক্স অফিসারেরা। আগামী বছরেই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘বাহুবলী টু’। ‘বাহুবলী:দ্য বিগিনিং’ও খুব ভাল ব্যবসা করেছিল বক্স অফিসে। তাই এবার ছবির বিষয় নিয়ে গ্রাফিক নভেলও তৈরি করে ফেলেছেন প্রযোজকেরা। 

ইতিমধ্যে কয়েকটি গানের স্বত্বও বিক্রি করেছেন তাঁরা।
ছবি-মুক্তির আগেই নির্মাতাদের আয়ের বহর দেখে তাঁদের বাড়িতে এবং অফিসে ইনকাম ট্যাক্স অফিসারেরা উপস্থিত হয়েছিলেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ভারতজুড়ে পুরনো নোট বাতিল করে কালোবাজারি রোখার প্রয়াস শুরু হয়ে গিয়েছে। হয়তো তারই জেরে এই হানা।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.