সম্প্রতি ফ্রান্সের প্যারিসে ছিনতাইকারীর কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত ও তার ফরাসী প্রেমিক। বিজনেস অব সিনেমা জানায়, ১১ নভেম্বর রাতে এ প্রেমিক জুটির প্যারিসের ফ্ল্যাটের বাইরে এ ঘটনা ঘটে।
মুখোশ পরা ছিনতাইকারীরা তাদের মুখে আঘাত করে ও কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে। তাদের হাতে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আঘাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেননি ‘মার্ডার’ নায়িকা।
অনেকদিন ধরে পর্দায় অনুপস্থিত রয়েছেন মল্লিকা। মাস কয়েক আগে প্রেম ও মিশেল ওবামার সঙ্গে সাক্ষাতের সূত্রে তিনি খবরের শিরোনাম হন। এবার হলেন দুর্ঘটনার কারণে।
এদিকে মাসখানেক আগে একই শহরে ডাকাতের কবলে পড়েন রিয়েলিটি টিভি শো তারকা কিম কার্দাশিয়ান। ওই সময় এ তারকার সঙ্গে থাকা কোটি টাকা মূল্যের অলংকার খোয়া যায়।


No comments:
Post a Comment