কদিন আগে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সংগীতশিল্পীদের তালিকায় সেরার নাম প্রকাশিত হয়। সেখানে জানা যায় শীর্ষে অবস্থান করছেন টেইলর সুইফট। এবার ‘ফোর্বস’ ম্যাগাজিন প্রকাশ করেছে অনূর্ধ্ব ৩০ তারকার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তদের তালিকা। এখানেও নিজের নাম উজ্জ্বল করলেন মার্কিন পপ তারকা।
সারা বছর এমনিতেও খবরের শিরোনামে থাকেন টেইলর। নানান সময়ে প্রেম, বিচ্ছেদ ও গানের কারণে আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। কেলভিন হ্যারিস, টম হিডলটনের সঙ্গে কদিনের ব্যবধানে বিচ্ছেদ করে এখন ড্রেকের সঙ্গে সম্পর্ক জুড়েছেন তিনি। তবে তার মধ্যেও সবচেয়ে বেশি আয় করে বসে আছেন এই তারকা।
ফোর্বসের মতে, ৩০ বছরের নিচে থাকা এই তারকার বার্ষিক উপার্জন ১৭ কোটি মার্কিন ডলার, যা তাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী ধনী নারীর খেতাব দিয়েছে। ‘ফোর্বস’-এর তালিকায় আরও আছেন সংগীত তারকা হ্যারি স্টাইলস, অ্যাডেলে, রিহানা, জাস্টিন বিবার।


No comments:
Post a Comment