আলোচিত মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হন তিনি।তবে দীর্ঘদিন ধরেই মিডিয়ায় নেই হ্যাপি। শোবিজ অঙ্গন ছেড়ে ধর্মকর্মে মনোযোগী হয়েছেন তিনি। তবে মিডিয়া ছাড়ার কিছুদিন আগেই শাকিব খানের বিপরীতে একটি ছবিতে আইটেম গানে অংশ নিয়েছিলেন।
তাই চলচ্চিত্র থেকে হারিয়ে গেলেও হ্যাপির সেই আইটেম গান এবার দেখতে পারবেন দর্শক। ১৪ই নভেম্বর আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে শফিক হাসান পরিচালিত ছবি ‘ধূমকেতু’। আর এই ছবিতেই দেখা যাবে হ্যাপির আলোচিত সেই আইটেম গান।
ছবিটির নির্মাতা জানান, আগামী ৯ই ডিসেম্বরে ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সেদিন বিপিএল-এর ফাইনাল খেলা থাকায় দিন পাল্টে ১৬ই ডিসেম্বর মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।
মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনীনির্ভর সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনি।


No comments:
Post a Comment