আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন চিত্রনায়িকা নিপুণ। বর্তমানে অনিয়মিত হলেও সমসাময়িক অন্যদের চেয়ে তুলনামূলক বেশি কাজ করছেন। পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অনেকগুলো ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।
অভিনয় দক্ষতায় দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের মন্দা সময়েও নিজেকে গুটিয়ে রাখেননি এ অভিনেত্রী। কম হলেও পর্দায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন ক্ষণে ক্ষণে। এবার নিয়মিতভাবে কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘ভালো গল্প এবং দক্ষ নির্মাতা হলে নিয়মিত কাজ করব। তবে গতানুগতিক ধারার নিজেকে ভাসিয়ে দেয়ার কোনো ইচ্ছে আমার নেই।’
উল্লেখ্য, এফআই মানিকের ‘পিতার আসন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নিপুণের। নিপুণ অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু অভিনীত ‘বায়ান্ন থেকে একাত্তর’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।


No comments:
Post a Comment