অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবার ৭ নভেম্বর জনসমক্ষে এসেছিলেন ব্র্যাড পিট। জুলিয়া রবার্টসের সঙ্গে ব্যারি জেনকিন্স পরিচালিত ‘মুনলাইট’-এর প্রদর্শনীতে হাজির হয়েছিলেন তিনি। এবার বিচ্ছেদের আবেদনের পর এই প্রথমবার অ্যাঞ্জেলিনা জোলি জনসমক্ষে এলেন।
একটি ধারণকৃত ভিডিও বার্তায় এই অস্কারজয়ী হলিউড অভিনেত্রীকে দেখা যায়। ভিডিওতে জোলিকে শান্ত দেখাচ্ছিল। জোলির মুখপাত্র জানান, জোলি এখন পুরোপুরি দুশ্চিন্তামুক্ত। পরিবারই তার কাছে সবচেয়ে বড় বিষয়। ভিডিওটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের জন্য। এতে তিনি বলেছেন, আদালতের নতুন আইন সম্পর্কে শিশুদের জানা উচিৎ। ভিডিওটি টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা শেয়ার করেছেন।
হলিউডের সবচেয়ে আলোচিত ও ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদের সূচনা হয় গত ১৯ সেপ্টেম্বর। সেদিন মার্কিন জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। ভালোবেসে দীর্ঘ ১২ বছর এক ছাদের নিচে থাকার পর তারা ২০১৪ সালে বিয়ে করেন। সেই বিয়ের মাত্র দুই বছরের মাথায় দুনিয়াকে চমকে দিয়ে আলাদা হলেন আলোচিত এই তারকা দম্পতি।
প্রসঙ্গত, সন্তানদের সঙ্গে ব্র্যাড পিটের অস্বাভাবিক আচরণের কারণে জোলি তার কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং আদালতের কাছে একাই সন্তানদের লালন–পালনের দায়িত্ব চান। ব্র্যাঞ্জেলিনার ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়েন বর্তমানে আছে তাদের মা জোলির কাছে। মাঝে একবার বাবা পিটের সঙ্গে দেখা হয়েছিল তাদের।


No comments:
Post a Comment