সর্বশেষ সংবাদ

‘জাগ্গা জাসুস’ সেটে শাহরুখ!

 
Jagga-Jasoos-Shah-Rukh-sets

অনুরাগ বসুর নতুন সিনেমা ‘জাগ্গা জাসুস’। রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবিটির এই বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটি আগামী বছর দেখা যাবে প্রেক্ষাগৃহে।তবে ভক্তদের জন্য এল নতুন সুখবর। জানা গেল, ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকে।


সম্প্রতি ‘জাগ্গা জাসুস’ এর সেটে দেখা গেছে শাহরুখকে। অনেকে বলেছেন, তিনি সেখানে ‘ডিয়ার জিন্দেগি’র প্রোমোশন করতে গিয়েছিলেন। আবার অনেকের মতে, ‘জাগ্গা জাসুস’ এ বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে।

প্রথমে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। কিন্তু, শোনা যায় ক্যাটরিনা এবং রণবীরের ব্রেকআপের জন্য পিছিয়ে যায় ছবির শুটিং। ব্রেকআপের জন্য একসঙ্গে শুটিং করার বিষয়টি নাকচ করে দেন তারা। সেক্ষেত্রে আবার নতুন করে শুটিংয়ের তারিখ ঠিক করতে হয় পরিচালককে।

তবে ছবির প্রোমোশন নাকি তারা একসঙ্গেই করবেন। শোনা গেছে, ‘জাগ্গা জাসুস’ এর ডিস্ট্রিবিউটর ডিসনি ইউটিভি রণবীর ও ক্যাটরিনা দু’জনকেই বলেছিলেন ছবিটির প্রোমেশনের কথা। তাই তারা নাকি ঠিক করেছেন এর প্রোমোশনে তারা একে অপরের সঙ্গেই থাকবেন।

ছবিতে জাগ্গার ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। ছোট থেকেই বিভিন্ন বিষয় কৌতূহল তার। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে বাবার খুনিদের খুঁজে বের কারার জন্য উঠে পড়ে লাগে সে। ছবিতে ক্যাটরিনাকে তার সহকারীর ভূমিকায় দেখতে পাওয়া গেছে। জাগ্গার বাবার খুনিদের খুঁজে বের করার জন্য জাগ্গার সঙ্গে কলকাতা থেকে মরক্কো ঘুরে বেড়ায় সে। পরবর্তীকালে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের দু’জনের মধ্যে। আগামী বছর ৭ এপ্রিল মুক্তি পাবে ‘জাগ্গা জাসুস’।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.