বেশ কয়েকমাস ধরে গানের জগত থেকে বিরতিতে আছেন পপ তারকা সেলেনা গোমেজ। টেনেসির একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে মানসিক চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় এই গায়িকা। অসুস্থতার জন্য গান থেকে সাময়িক বিরতি নিচ্ছেন সেলেনা। ‘লুপাস’ নামক একটি মানসিক রোগেও নাকি ভুগছেন এই শিল্পী। তবে তার ভক্তদের জন্য সুখবর। শিগগিরই মঞ্চে ফিরছেন সেলেনা।
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের মাধ্যমে মঞ্চে আসতে যাচ্ছেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজক লেরি ক্লেইন সম্প্রতি সেলেনার ফিরে আসার সংবাদ দিলেন গণমাধ্যমে। ওদিকে হলিউড লাইফের প্রতিবেদন থেকে জানা যায়, সেলেনা নিজেও গানের জগতে ফিরতে চাইছেন। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের মাধ্যমেই ভক্তদের সামনে আসার আগ্রহ প্রকাশ করেছেন গায়িকা।
এছাড়া জানা গেছে, এই অনুষ্ঠানে থাকবেন না সেলেনার প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবার। এই মঞ্চে ফেরার জন্য সেলেনার এটিও একটি বড় কারণ মনে করছে হলিউডবাসীরা। অনেকের ধারণা, এই মুহূর্তে তার শারীরিক ও মানসিক অবস্থা সুস্থতার দিকে। তাই সব ধরনের বাজে পরিস্থিতি এড়িয়ে চলতে চাইছেন এই তারকা। আর যেহেতু বিবার এখানে থাকবেন না, তাই তার জন্য এখানে পারফর্ম করা সুবিধাজনক হবে বলে জানিয়েছে সূত্রটি।


No comments:
Post a Comment