সর্বশেষ সংবাদ

দাম্পত্যে ফিরছেন বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার

 
Ben-Affleck-and-Jennifer-Garner-returns-dampatye

প্রায় ১০ বছর আগে বিয়ে করেছিলেন হলিউড তারকা জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার। তবে এই বছরের শুরুর দিকে তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। কিন্তু সব জল্পনাকে দূরে সরিয়ে কাছাকাছি এলেন এই জুটি। জানা গেল, সন্তানের মা হতে যাচ্ছেন জেনিফার গার্নার। আর এই সন্তানের বাবা বেন অ্যাফ্লেক।


২০০৩ সালে ‘ডেয়ারডেভিল’ ছবির সেটে পরস্পরের পরিচয়। প্রেমের এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় ২০০৪ সালের দিকে। ২০০৫ এ এসে বিয়ের সিদ্ধান্ত নেন এ জুটি। পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বেন- এমন অভিযোগের ভিত্তিতে গত বছর বিচ্ছেদ মামলা করেছিলেন গার্নার।

গত বছরের জুন থেকে আলাদা থাকা সত্বেও সন্তানদের কারণে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেন তারা। মার্কিন গণমাধ্যম ‘এসশোবিজ’ জানায়, সম্পর্ক ঠিক করতে সন্তান নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। একটি নতুন সন্তান তাদের সম্পর্ককে আবারো সুন্দর করে তুলবে এমনটাই মনে করছেন তারা।

গার্নারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, দু’জনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর এতে দারুণ খুশি গার্নার। শুধু তাই নয় নতুন করে বেনকে দিয়ে কিছু প্রতিজ্ঞাও করিয়ে নিয়েছেন তিনি। এ শর্তগুলোর মাঝে রয়েছে রাত করে বাড়ি না ফেরা ও  পার্টি কমিয়ে দেয়ার মত বিষয়। নতুন সন্তানের আগমনের আনন্দে সব শর্ত মেনে নিয়েছেন বেন।

এর আগে এই জুটির তিন সন্তান রয়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, কদিন আগে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে একত্রে ভোট দিয়েছিলেন এই দম্পতি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.