সর্বশেষ সংবাদ

মাইলিকে ট্রাম্প কাঁদালেন

আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর সবাইকেই নাকি সমর্থন জানিয়েছিলেন পপ সেনসেশন ও অভিনেত্রী মাইলি সাইরাস।

আর জিতলেন রিপাবলিকান দলের এ প্রার্থীই। তাই কান্না আটকাতে পারলেন না মাইলি। এ নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন মাইলি। সেখানে 'সি ইউ অ্যাগেইন' গায়িকা কাঁদতে কাঁদতে বলেন, 'আমি এখনও মনে করি, হিলারিরই প্রথম নারী প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল। তুমুল লড়াই চালিয়েছিলেন উনি! দেশের প্রতি তার ভালোবাসাকেও আমি বিশ্বাস করি।'
ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াকে মেনে নিয়ে মাইলি বলেন, 'দয়া করে মানুষকে ভালোবাসুন। সহমর্মিতা দেখান। সম্মান করুন। আমিও তাহলে আপনাকে সম্মান করব।' যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও সংগীতশিল্পের বড় তারকাদের বেশিরভাগই হিলারির পক্ষ নিয়েছিলেন। তাদের অনেকে ট্রাম্পের জয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। এ তালিকায় আছেন_ রিহানা, কেটি পেরি ও জেসিকা অ্যালবা। এর মধ্যে এক কাঠি বাড়া লেডি গাগা। তিনি ট্রাম্প টাওয়ারের বাইরে বিক্ষোভ জানান। এছাড়া ভোট পুনর্গণনার আবেদন তুলেছেন লিন্ডসে লোহান।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.