বলিউডে নিজের আসন পাকা করার জন্য এখনও ব্যস্ত নায়িকা সানি লিওন। আর এই জন্য বরাবারের মতো আবারো হিট আইটেম গান নিয়ে পর্দায় হাজির হলেন সানি। এরই মধ্যে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন সানি।
তবে সেসব ছবি খুব একটা ব্যবসাসফল হয়নি। সিনেমা দিয়ে ব্যবসা করতে না পারলেও আইটেম গানে ব্যাপক জনপ্রিয় সানি। অনেকগুলো হিট আইটেম গান উপহার দিয়েছেন নায়িকা। এর মধ্যে রয়েছে-বেবি ডল, সুপার গার্ল প্রভৃতি।এবার আরো একটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন সানি। ‘চোলি ব্লক বাস্টার’ শিরোনামের গানটি দেখা যাবে 'ডংরি কি রাজা' সিনেমায়। এটি পরিচালনা করছেন হাদি আলী আবরার। প্রযোজনা করছেন পিএস ছাতওয়াল। এতে অভিনয় করছেন রোনিত রয়, গাশমীর মাহাজানি, আসমিত প্যাটেল প্রমুখ।
আগামীকাল ১১ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে এর আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে সানির গানটি। আর তাতেই মজেছেন সানি ভক্তরা।


No comments:
Post a Comment