রাজধানী পুরান ঢাকার বাড়িওয়ালা হরকতের স্ত্রী বেঁচে নেই, একমাত্র ছেলে থাকে বিদেশে। বাড়িতে একা থাকেন, ছেলেকে ছোট রেখেই স্ত্রী মারা যাওয়ার পরে ছেলের কথা ভেবে আর বিয়ে করেন নি।
তাই মনের শখে সুন্দরীদের একনজর দেখার জন্য মহিলাদের কাছে বাড়ি ভাড়া দেন হরকত। এভাবেই গল্পটি সাজানো হয়েছে। নাটকটির নাম ‘কমেডি ৪২০’। খুব শিগগিরি এই কমেডি নাটকটি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের। হাস্য-রসাত্মক গল্প আর বিনোদনমূলক দৃশ্যে টিপু আলমের মূল ভাবনায় ‘কমেডি ৪২০’ নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন। আর পরিচালনা করেছেন ফরিদুল হাসান।
অপরদিকে এই নাটকের গল্পে আরেকটি ভিক্ষুক পরিবার রয়েছে যে ভিক্ষা করেই ঢাকা শহরে পাচতলা বাড়ি করেছে। কিন্তু অভ্যাসের কারনে ভিক্ষা ছাড়তে পারছে না। আর ভিক্ষুকের মেয়েকে দেখলে মনে হবে বড় লোকের খুব উচ্চ পরিবারের মেয়ে।


No comments:
Post a Comment