রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ ভক্তদের জন্য সুখবর!
মুখ দেখাদেখি বন্ধ রাখা এ দুই তারকা শেষবারের মতো সিনে ক্যামেরার সামনে হাজির হতে যাচ্ছেন। ফিল্মফেয়ার জানায়, কয়েক দিন আগে শুরু হওয়া অনুরাগ বসুর ?'জগা জাসুস' সিনেমার সেটে হাজির হচ্ছেন সাবেক এই প্রেমিক জুটি। ভারত ও মরক্কোর একাধিক লোকেশনে চিত্রায়িত হয়েছে 'জগা জাসুস'। বাকি ছিল শেষ লটের দৃশ্যায়ন। তার জন্য শিডিউল দিয়েছেন 'আজব প্রেম কি গজব কাহানি' জুটি।
চলচ্চিত্রটির কিছু দৃশ্যের পুনর্চিত্রায়ন অপরিহার্য হয়ে উঠেছিল। কিন্তু রণবীর-ক্যাটরিনার বৈরিতার কারণে তা সম্ভব হবে কিনা সন্দেহে ছিলেন 'জগা জাসুস' সংশ্লিষ্টরা। দুই তারকার পেশাদারি মনোভাবের জন্য তারা হাফ ছেড়ে বাঁচলেন। চলতি বছরের প্রথমদিকে রণবীর-ক্যাটের পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে তারা কথাবার্তা বন্ধ রেখেছেন। 'জগা জাসুস'-এর শুটিংয়ে তখন তৈরি হয়েছিল অদ্ভুত পরিস্থিতি। দুই তারকা ক্যামেরার সামনে হাসিমুখে রোমান্স করছেন, আবার ক্যামেরা বন্ধ হতেই দূরত্ব বজায় রাখছিলেন।
মাঝে শোনা গিয়েছিল, সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীরের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা। পরে তার কোনো অগ্রগতি জানা যায়নি। ২০১৭ সালের এপ্রিলে 'জগা জাসুস' মুক্তি পাবে। ইতোমধ্যে ছবিটির সিক্যুয়ালের পরিকল্পনা করেছেন রণবীর ও অনুরাগ। তবে দ্বিতীয় কিস্তিতে ক্যাটরিনা থাকছেন না এটা নিশ্চিত।


No comments:
Post a Comment