সর্বশেষ সংবাদ

বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী শায়লা সাবি

 
Sabin-married-model-and-actress-Shaila

বিয়ের পিঁড়িতে বসলেন মডেল ও অভিনেত্রী শায়লা সাবি। পাত্রের নাম সাব্বির আহমেদ। পেশায় একজন ব্যবসায়ী। সাব্বির আহমেদের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল শায়লা সাবির। এবার দীর্ঘদিনের সে প্রেম পরিণয়ে রূপ পেল। 


আর এমনটাই জানা গেল শায়লা সাবির ফেসবুকের ওয়ালের কিছু ছবি দেখে। ২৩ সেপ্টেম্বর রাত ১২টার কিছু আগে বর সাব্বির আহমেদের সঙ্গে বিয়ের কিছু ছবি পোস্ট করেন তিনি। আর ক্যাপশন দিয়েছেন, ‘চূড়ান্তভাবে আমি মিসেস আহমেদ’। আর এরপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছে নতুন এই দম্পতি।

চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ রিয়েলিটি শো-র মাধ্যমে শোবিজে আসেন এ অভিনেত্রী। পরবর্তীতে তিনি টিভি নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে সমানতালে অভিনয় করে চলছেন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.