ঈদে মুক্তি পাওয়া তিন সিনেমার মধ্যে হল সংখ্যায় দ্বিতীয় সপ্তাহেও এগিয়ে আছে ‘শুটার’। এ সিনেমার পাশাপাশি শাকিব খান-শবনম বুবলির অপর সিনেমা ‘বসগিরি’র হলও বেড়েছে।
১৫৫ হলে মুক্তি পাওয়া ‘শুটার’ দ্বিতীয় সপ্তাহে চলবে ১৮৬ সিনেমা হলে। ৯৩ হলে মুক্তি পাওয়া ‘বসগিরি’ চলবে ১১৪ হলে। এছাড়া ৬৩ হলে মুক্তি পাওয়া ‘রক্ত’ দেখা যাবে ৫৫ হলে।
‘শুটার’-এর প্রযোজক ইকবাল হোসেন পরিবর্তন ডটকমকে বলেন, ‘এখন ছবি হিট হয় দুই জায়গাতে— ফেসবুক ও হলে। দেখা যায় ফেসবুকে ছবি হিট। অন্যদিকে প্রযোজক চোখের পানি ফেলছে। খুশির বিষয় হল আমার ছবি হলে হিট করেছে। মাত্র ৭৭ হল থেকেই টাকা উঠে এসেছে। ভাল ছবি হলে দর্শক এখনো সিনেমা দেখে সেটা প্রমান হয়েছে।’
‘বসগিরি’র পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘দ্বিতীয় সপ্তাহে ২১টি হল বেশি পাওয়া অনেক বড় ব্যাপার। দর্শকদের ভাললাগা আমাদের শ্রমকে সার্থক করেছে।’
অন্যদিকে পরী মনি-রোশান অভিনীত লেডি অ্যাকশন ছবি ‘রক্ত’ পিছিয়ে থাকলেও প্রথম সপ্তাহে বড় হলে দর্শক টেনেছিল। এখনো সারাদেশের অনেকগুলো বড় হল দখলে আছে সিনেমাটির।


No comments:
Post a Comment