![]() |
| আমি অনেক সময় নিজেকে নায়িকা ভাবিঃ কোনাল |
শায়লা শাহীনা, গুলশান, ঢাকা
* কণ্ঠ যতটা ভালো হলে নৃত্য করা যায় ঠিক ততটা সুন্দরী হলেই গান গাওয়া উচিত।
আপনাকে গায়িকার চেয়ে নায়িকা ভাবতে বেশি ভালো লাগত আমাদের। আপনি চলচ্চিত্রে অভিনয় করেন না কেন?
শফিক হাসান
বানারীপাড়া, বরিশাল
* হা-হা-হা। লজ্জা দিচ্ছেন নাকি? অবশ্য আমি অনেক সময় নিজেকে নায়িকা ভাবি। আল্লাহর রহমতে চেহারাটা তো খারাপ না। দেখি, আপনার প্রস্তাব বিবেচনায় থাকল।
একটা বাইক নিয়ে সারা দিন আপনার পেছন পেছন ঘুরতে চাই। তাতে জীবন সার্থক মনে হবে। সুযোগ দেবেন?
কাদের হোসেন
রেল কলোনি, ময়মনসিংহ
* ও মোর খোদা! সারা দিন আমার পেছনে ঘুরবেন কেন? তাতে আপনার জীবন সার্থক মনে হবে কেন? অবশ্য কেউ ভালোবেসে সারা দিন বাইক নিয়ে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছেÑ একদম খারাপ লাগছে না।
সত্যি করে বলেন, জীবনে কয়টা প্রেম করেছেন? জানতে বড় ইচ্ছে করে।
কাজল শিকদার
গোপালপুর, পাবনা
* দাঁড়ান, গুনে দেখি। অনেক স্মৃতি ঝাপসা হয়ে গেছে। একটু টাইম লাগবে মনে পড়তে। ততক্ষণ ওয়েট করুন। সব কথা মনে পড়লে হিসাব করে জানাব ।


No comments:
Post a Comment