সর্বশেষ সংবাদ

১৫ বছর আগে জুটি বাঁধলে রণবীর-ঐশ্বর্যাকে কেমন লাগত জানেন?

 
Ranbir-Aishwarya-pair-looks-set-15-years-ago-you-know

আসছে ছবিতে নাকি ফাটিয়ে দিয়েছে তাঁদের রসায়ন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর প্রোমোতে তাঁদের একসঙ্গে দেখতেও লাগছে অনবদ্য। কিন্তু ১৫ বছর আগেও রণবীর-ঐশ্বর্যাকে জুটিতে বাঁধলে ফাটাফাটি কিছু ঘটতই বোধহয়।


সম্প্রতি এক ভক্ত এই দু’জনের একটি ছবি শেয়ার করেছেন টুইটারে। রণবীর-ঐশ্বর্যার এই ছবিটি আজ থেকে ঠিক ১৫ বছর আগে আমেরিকায় তোলা হয়েছিল। ছবিটি পোস্ট করে রামি জাফরি নামে সেই ভক্ত লিখেছেন, ‘‘আমেরিকায় এক অনুষ্ঠানে রণবীর দেখতে চেয়েছিলেন তাঁদের দু’জনকে একসঙ্গে কেমন দেখতে লাগে। আমি তখন এই ছবিটা তুলেছিলাম। আমি একটা কথাই বলতে চাই, আপনাদের দু’জনকে তখনও যেমন খুব সুন্দর লাগত, এখনও ঠিক তেমনই লাগছে। আপনাদের নতুন ছবির জন্য শুভ কামনা রইল।’’

বর্তমানে ভিয়েনায় তাঁদের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিং চলছে। চলতি বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগে টুইটারে পোস্ট করা তাঁদের একটি পুরনো ছবি ঘিরে যে ভাবে মেতে রয়েছে সোশ্যাল মিডিয়া, তাতে বক্সঅফিসে ছবির সাফল্য ঘিরে আশা করাই যায়।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.