আবীর ও রাকিব দুই বন্ধু কক্সবাজারে বেড়াতে যায়। দু’জন মিলে সারাদিন ঘুরে ঘুরে নানা রঙের ছবি তোলে। রাতে হোটেলে ফিরে যখন ছবিগুলো দেখে তখন একটা মেয়ের ছবি দেখতে পায়। মেয়েটিকে ভালো লেগে যায় আবীরের।
এরপর প্রায় প্রতিদিন ঋতু নামের মেয়েটির দোকানের সামনে দাড়িয়ে থাকে আবীর এবং তার সাথে কথা বলতে চায়। এক পর্যায়ে আবীর তার মনের কথা মেয়েটাকে জানায় কিন্তু সে খারাপ ব্যবহার করে চলে যায়। একদিন ঋতুকে একটা খারাপ পল্লীতে দেখতে পায় আবীর- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘মনময়’।
সোহেল হাসানের রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন নিলয়, ফারহানা মিলি প্রমুখ। ৩০ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
সোহেল হাসানের রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন নিলয়, ফারহানা মিলি প্রমুখ। ৩০ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

No comments:
Post a Comment