সর্বশেষ সংবাদ

কাটাপ্পার হাতে বাহুবলির মৃত্যুর রহস্য পাঁচ বছর আগেই ফাঁস!

 
Katappara-to-the-mystery-of-his-death-five-years-ago-bahubalira-leaked

২০১৫ সালের সবচেয়ে ব্যয়বহুল ও ব্যবসাসফল ছবি ‘বাহুবলি’। ছবির শেষটায় একটা চমক রেখেছিলেন পরিচালক। বিশ্বস্ত সেনাপতি কাটাপ্পার হাতে মৃত্যু হয় রাজা বাহুবলির। ছবিটির শেষ অংশের চমকের কারণে দর্শকদের কাছে আরও বেশি কৌতূহল ও আগ্রহের ছবি আসন্ন ‘বাহুবলি ২’। সম্প্রতি ছবির অভিনেতা রানা দাগ্গুবতী জানিয়েছেন, সেই উত্তর আছে তার কাছে। সেটি আজ থেকে নয়, পাঁচ বছর আগেই এই প্রশ্নের উত্তর তার জানা।


ছবির পরিচালক রাজামৌলি আগে জানিয়েছিলেন, তিনি বলেছিলেন বলেই বাহুবলিকে মেরেছে কাটাপ্পা। কয়েকদিন আগে এও প্রকাশ পেয়েছিল, ছবির ক্লাইম্যাক্সের বিষয়ে ছবির সব কাস্ট ও ক্রু জানে না। কেউ জানে না কেন কাটাপ্পা বাহুবলিকে মারল। গোটা বাহুবলি টিমের মাত্র তিনজন জানে সেই উত্তর। এক, বাহুবলী নিজে- মানে প্রভাস। দুই, পরিচালক এস এস রাজামৌলি। আর তিন, লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। কিন্তু এবার রানা দাগ্গুবতি জানিয়েছেন, তিনিও জানেন কেন কাটাপ্পা বাহুবলীকে মারল। অর্থাৎ ছবি মুক্তির পাঁচ বছর আগেই ছবির ক্লাইমেক্স ফাঁস!

একটি সাক্ষাৎকারে রানা জানিয়েছেন, তিনি একা নন, ‘বাহুবলি ২’ এর সবাই জানে উত্তরটি। রাজামৌলি প্রথম থেকেই সবাইকে সেকথা জানিয়ে দিয়েছিলেন। ছবির প্রত্যেক অভিনেতার কাছে আছে উত্তর। বাহুবলি যখন করার কথা হয়, তখনই ছবির দু’টি পার্ট সম্পর্কে যাবতীয় তথ্য পরিষ্কার করে দিয়েছিলেন রাজামৌলি। পাঁচ বছর আগে থেকেই সবাই জানতেন কেন কাটাপ্পা বাহুবলিকে মেরেছিল।

তবে দর্শকের কাছে সেই তথ্য এখনই ফাঁস করতে চান না ছবির টিম। তার জন্য আগামী বছর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। কারণ ২০১৭ সালের এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। এর আগে আগামী নভেম্বরে ছবির টিজার মুক্তির কথা রয়েছে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.