সর্বশেষ সংবাদ

এবার বাংলা ছবিতে নায়িকা হবেন দেবের ‘বান্ধবী’?

 
Deb-will-be-the-heroine-of-the-Bengali-film-girlfriend

টলিপাড়ায় প্রবল গুঞ্জন, নায়িকা হতে চলেছেন দেবের বান্ধবী ‘রুক্মিণী মৈত্র’। কোন ছবি? পরিচালকই বা কে? প্রযোজকের ভূমিকায় কি এবার দেব? দেব এবং রুক্মিণী মৈত্র কি শুধুই বন্ধু নাকি রুক্মিণীই এখন দেবের গার্লফ্রেন্ড? এই নিয়ে গত তিন বছর ধরেই জল্পনা চলছে।


রুক্মিণী এবং দেবকে একাধিক পার্টিতে একসঙ্গে দেখা যায়। একসঙ্গে ডিনারেও যান তাঁরা। কিন্তু দু’জনেরই বক্তব্য, তাঁরা খুব ভাল বন্ধু, প্রেমিক-প্রেমিকা নন। এসবের মধ্যেই হঠাৎ গুঞ্জন টলিউডে যে এবার মডেল থেকে নায়িকা হতে চলেছেন রুক্মিণী। শুধু তাই নয়, না যাচ্ছে, সেই ছবি প্রযোজনা করতে পারেন দেব নিজেই।

টলিপাড়ার গসিপ অনুযায়ী, এই ছবির গল্প বক্সিং নিয়ে এবং ছবি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। তবে এই নিয়ে মুখ খুলতে রাজি নন রাজ বা তাঁর ইউনিটের কেউই। এই পুজোতে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘অভিমান’। তার পরে রাজ অন্য কোনও ছবি করছেন বলে এখনও শোনা যায়নি। তবে কি পুজোর পরেই শুরু হবে রুক্মিণীর ছবির কাজ?

যাই হোক, দেব যে এই ছবিটি প্রযোজনা করতে পারেন সেকথা একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, তবে এতদিন কেন একাধিক সাক্ষাৎকারে বার বার বলেছেন রুক্মিণী যে তিনি মডেলিংয়েই থাকতে চান এবং অভিনয়টা তাঁর কমফর্ট জোনে পড়ে না?

সেই কমফর্ট জোন থেকে কি এবার তাঁকে ঠেলে বার করতে চাইছেন দেব? তাই যদি হয়, তবে কেন? নিছক বন্ধুত্বের কারণেই তিনি কি ‘বান্ধবী’-র কেরিয়ার গড়ার দায়িত্ব নিতে চাইছেন নাকি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.