সর্বশেষ সংবাদ

পাকিস্তানি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন: ঋষি কাপুর

Pakistan had turned the photo : Rishi Kapoor

পাকিস্তানি শিল্পীরা অনেকেই বলিউডের ছবিতে অভিনয় করছেন। তাঁর মধ্যে ফাওয়াদ খান, মাহিরা খান ও আলি জাফরের নাম উল্লেখযোগ্য। কিন্তু সে হিসেবে বলিউডের অভিনয়শিল্পীদের সীমানা পার হতে তেমন দেখা যায় না। মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ঋষি কাপুর বলেছেন, পাকিস্তানি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তিনি।


একটি সূত্র বলছে, তিনি একটি সিক্যুয়াল ছবিতে ভালো চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন। পরিচালক নাদিম বেগ ছবিটি পরিচালনা করেন। ঋষি শান্তভাবে প্রস্তাবটি না করে দেন।

মজার বিষয় হলো, ছবিতে অভিনয় না করলেও পরিচালককে ভারতে ছবিটি ভালো চলার বিষয়ে বেশ কিছু পরামর্শ দেন তিনি। সূত্র জানায়, ঋষি কাপুর পরিচালককে বলেন, ভারতীয় অভিনেতা নেওয়ার থেকে তাঁর উচিত ভারতে পাকিস্তানি ছবিকে আরও পরিচিত করে তোলার দিকে নজর দেওয়া। কাপুর বিশ্বাস করেন, যদি ভারতীয় ছবি পাকিস্তানে চলে তবে পাকিস্তানি ছবিও প্রভাব ফেলতে পারে ভারতের দর্শকের ওপর।

এই অগ্রজ অভিনেতা মনে করেন, ‘ভারতীয় অভিনেতা নেওয়ার থেকে একটি ভালো গল্প খোঁজা ভালো, যা ভারতীয় ছবিতে প্রভাব ফেলবে।’ হিন্দুস্তান টাইমস



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.