সর্বশেষ সংবাদ

ক্যারিয়ার নিয়ে আক্ষেপ দীপিকার


Deepika regrets about his career

বর্ণিল পালকে ভরা তাঁর সাফল্যের মুকুট। তবু যেন কী ‘নেই’। সম্প্রতি নিজের ক্যারিয়ার নিয়ে এক বিরাট আক্ষেপের কথা প্রকাশ করলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। জানালেন এমন এক ইচ্ছের কথা, যা কি না আর কখনই পূরণ হওয়ার নয়।


সম্প্রতি ফিল্মফেয়ারকে তিনি বলেছেন, ‘বড্ড সাধ ছিল যশজির (যশ চোপড়া) ছবিতে কাজ করব। সেটা আর হলো না। তিনি আমাকে খুব পছন্দ করতেন, আমি তাঁকে ভীষণ শ্রদ্ধা করতাম।’ দীপিকা জানিয়েছেন, সৌভাগ্যক্রমে বিনোদন জগতের কয়েকজন ভালো মানুষের সঙ্গে তাঁর দেখা হয়েছে। তিনি বলেন, ‘বিনোদন জগৎকে যতটা মসৃণ মনে হয়, এই জগৎ ততটা মসৃণ নয়। কিন্তু কিছু উষ্ণ হৃদয়ের ও ভালো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে।’

দীপিকার সঙ্গে কথা মানেই তাঁর সাবেক ও বর্তমান দুই প্রেমিক রনবির কাপুর ও রনবির সিংয়ের কথা। কিন্তু সরাসরি সেসব জানতে চাওয়াও মুশকিল। তাই সাংবাদিকেরা তখন জানতে চান, ধরুন এই দুজনের সঙ্গে লিফটে আটকে পড়লেন। কী করবেন। দীপিকা বলেন, ‘দুজনের মাঝখানে নাচতে শুরু করব।’ আবারও জানতে চাওয়া হয়, ওই দুজনের বদলে যদি ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার সঙ্গে লিফটে আটকে যান? দীপিকা বলেন, ‘রান্না-বাটি খেলব। মজার মজার খাবার রান্না করে অন্যদের ডেকে খাওয়াব।’

সত্যিই যদি সেরকম কিছু হয়, সেগুলো হবে দেখার মতো দৃশ্য। আপাতত ‘পদ্মাবতী’ ছবির শুটিং নিয়ে দেন-দরবার করছেন দীপিকা। ইন্ডিয়ান এক্সপ্রেস



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.