সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে পৃথিবীতে আগমন ঘটবে সাইফ-কারিনার প্রথম সন্তানের। এখন থেকেই তার সবরকম প্রস্তুতি শুরু করেছেন হবু বাবা-মা। দু’জনে মিলে সাজাচ্ছেন বেবির নার্সারি। তবে কেরিয়ারের ব্যাপারেও ব্যাপক সচেতন রয়েছেন কারিনা কাপুর। দ্রুত শেষ করছেন হাতে থাকা ছবির কাজ। মেটারনিটি লিভে যাওয়ার আগে মিটিয়ে নিচ্ছেন অন্যান্য কমিটমেন্টও।
সম্প্রতি লন্ডনের একটি বিশেষ দোকানের কিডস সেকশন থেকে প্রচুর শপিং করেছেন সইফ। তার মধ্যে যেমন প্রচুর সফট টয় রয়েছে, তেমনই রয়েছে হাল ফ্যাশনের বেবিকট। এখন থেকেই বেবির জন্য সবকিছু গুছিয়ে রাখছেন দম্পতি। বলিউড পাড়ায়আরও শোনা যাচ্ছে আগামী অক্টোবরের মধ্যেই লন্ডনে চলে যাবেন সাইফ-কারিনা। সেখানেই হবে তাদের প্রথম সন্তান।


No comments:
Post a Comment