সর্বশেষ সংবাদ

বিদ্যার ঝোলায় আরও এক পদক

শুধু কি অভিনয়? সামাজিক কর্মকাণ্ডেও আছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সেসবের স্বীকৃতি মিলল ভারতের বাইরে থেকে। সামাজিক কর্মকাণ্ড ও সিনেমায় অবদানের জন্য সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী।

Another medal hanging Vidya

গত শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া সরকারের পক্ষ থেকে ফিমেল এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন তিনি। সেখানকার লেবার পার্টির সদস্য মার্টিন ফোলে তাঁকে এ পদক তুলে দেন। সামাজিক কর্মকাণ্ডে অবদান, নারীর ক্ষমতায়ন ও ভারতীয় সিনেমায় অবদানের জন্য তাঁকে এই পদক দেওয়া হয়েছে। আর বিদ্যাই প্রথম কোনো ভারতীয় হিসেবে এ পদক পেলেন।
২০১২ সাল থেকে মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের শুভেচ্ছাদূত বিদ্যা। কলকাতাকেন্দ্রিক বেসরকারি সংস্থা ‘চাইল্ড ইন নিড ইনস্টিটিউট’-এর হয়েও কাজ করছেন তিনি। তা ছাড়া সুস্বাস্থ্য বিষয়ক প্রচারণাতেও সম্পৃক্ত আছেন এই অভিনেত্রী। সূত্র জানায়, বিদ্যার এই পদক লাভের মধ্যদিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার ভেতরেও একটি সুসম্পর্ক স্থাপিত হলো। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.