সর্বশেষ সংবাদ

পুরনো গীতিকথায় পড়শীর (Porshi) গান

সাত বছর আগের গীতিকথা থেকে তৈরি হলো পড়শীর (Porshi) নতুন গান। শিরোনাম 'রাস্তা'।

পুরনো গীতিকথায় পড়শীর (Porshi) গান

 হারানো দিনের গান নয়, বরং আনকোড়া নতুন গান এটি। কেবল এই গানের কথা লেখা হয়েছিল সাত বছর আগে। ক'দিন আগে সেই গীতিকথায় সুর বসিয়েছেন জুয়েল মোর্শেদ। একই সঙ্গে সঙ্গীতায়োজনও করেছেন তিনি। কণ্ঠ দিয়েছেন পড়শী। 

এ প্রসঙ্গে পড়শী বলেন, 'গানের কথা পড়ে মনেই হয়নি, এটি এতদিন আগের লেখা। মানুষের আবেগ-অনুভূতির প্রকাশ যুগ যুগ ধরে একই রকম। হয়তো সে কারণেই গানের কথাগুলো কখনও পুরনো মনে হয়নি। এর সুরের শ্রোতা ভিন্নতা খুঁজে পাবেন। যা অনেকের ভালো লাগবে।' সুরকার জুয়েল মোর্শেদ বলেন, পড়শীর কণ্ঠের উপযোগী করে 'রাস্তা' গানটির সুর করেছি। আগে এ ধরনের সুরে পড়শী গান করেনি। এই গানে ভক্ত-শ্রোতা নতুন এক পড়শী খুঁজে পাবেন বলে আমার ধারণা।' 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.