সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার থেকে ঋতিকা (Ritika) এর ‘গাদ্দার’

নতুন একটি যৌথ প্রযোজনার ছবির শুটিং শুরু হয়েছে বৃহস্পতিবার। ‘গাদ্দার’ শিরোনামের ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের কামাল মো. কিবরিয়া লিপু ও ভারতের নেহাল দত্ত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকার শ্রাবণ খান শুভ ও ভারতের ঋতিকা  (Ritika) ।

বৃহস্পতিবার থেকে ঋতিকা (Ritika) এর ‘গাদ্দার’

রাজধানীর উত্তরার মন্দিরা শুটিং হাউজে ছবিটির শুটিং চলছে। ১৩ মার্চ পর্যন্ত উত্তরা, পুবাইল ও হোতাপাড়ার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

বাংলাদেশের ভেনাস মাল্টিমিডিয়া ও ভারতের ভিশন এন্টারটেইনমেন্ট যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে।

ঢাকা-কলকাতা ছাড়াও রাশিয়া, উজবেকিস্তান, মালদ্বীপে ‘গাদ্দার’-এর শুটিং হবে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.