সর্বশেষ সংবাদ

‘গেম অফ থ্রোনস’-এর অডিশন থেকে কেন বাদ পড়লেন এই বলি নায়িকা?

Why-dropped-from-the-Games-of-the-thronasa-auditioned-for-the heroine-of-this-sacrifice

 

এই মুহূর্তে সবচেয়ে আলোচিত টিভি সিরিজের অন্যতম হল ‘গেম অফ থ্রোনস’। সেখানে ডাক পেয়েও নাকি বাদ পড়েছেন এই বলিউড অভিনেত্রী! কে ইনি জানেন?


ইনি হলেন এরিকা কারে। পোল্যান্ডের এই অভিনেত্রীর বলিউড ডেবিউ আসন্ন ‘শিবায়’ ছবিতে। অজয় দেবগণের বিপরীতে নজরকাড়া অভিনয় করেছেন এরিকা। তিনি নাকি ‘গেম অফ থ্রোনস’-এর সিক্সথ সিজনের জন্য প্রায় সিলেক্টেড হয়ে গিয়েছিলেন। কিন্তু কী কারণে শেষ মুহূর্তে বাদ পড়লেন নায়িকা?

এরিকার কথায়, ‘‘আমি অডিশন দিয়েছিলাম। কাস্টিং যাঁরা করছিলেন, তাঁরা বলেছিলেন আমি ভালই পারফর্ম করেছি। কিন্তু আমাকে অনেক বেশি আমেরিকানদের মতো দেখতে লাগছিল। আর আমাকে যে চরিত্রের জন্য কাস্ট করা হয়েছিল তার লুকটা ব্রিটিশদের মতো। ফলে কাজটা হল না। তবে গেম অফ থ্রোনসের আমি ভক্ত। হয়তো ভবিষ্যতে এর থেকে বড় চরিত্রের অফার পাব।’’



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.