জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত ‘রক্ত’ ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায়। এবার পরী মনি ও রোশান অভিনীত সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রোশান জানালেন, ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ভারত। পাশাপাশি শেয়ার করেন ভারতীয় চ্যানেলে সিনেমাটির গান প্রচারের দৃশ্য।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’-এ সিক্রেট এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন পরী। সন্ত্রাসীদের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা ও বোন হত্যার প্রতিশোধ নিতে দেখা যায় তাকে। ছবিটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ লিখেছেন কলকাতার পেলে ভট্টাচার্য।
সিনেমাটির ‘ডানা কাটা পরী' গানটি বেশ আলোচিত হয়। সবাই পরীর পারফর্মেন্সের প্রশংসা করলেও সমালোচিত হন সুরকার আকাশ। কলকাতার এ সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ছিল সানি লিওনের ‘ম্যায় সুপার গার্ল ফ্রম চায়না' গানটির সুর হুবহু কপি করার। তবে তিনি তা বেশ জোরালোভাবে তখন প্রত্যাখ্যান করেন।
ঈদুল আজহায় আরো মুক্তি পায় শামীম আহমেদ রনি পরিচালিত ও শাকিব খান-শবনম বুবলি অভিনীত ‘বসগিরি'। ওই ছবির সঙ্গে পাল্লা দিয়ে ভালোই ব্যবসা করে ‘রক্ত’।


No comments:
Post a Comment