সর্বশেষ সংবাদ

প্রথমবার হৃতিক-দীপিকা

 
For-the-first-time-Hrithik-Deepika

আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়ানো দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশনের বিপরীতে। এমন খবর ছড়িয়ে পড়েছে বি-টাউনে। খবরটির সত্যতা জানা না গেলেও দুই তারকার ভক্তরা খুশিতে আত্মহারা। বলিউড হাঙ্গামা, মিড ডেসহ একাধিক গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে।


শোনা যাচ্ছে, সিনেমাটি প্রযোজনা করছেন নামি নির্মাতা করণ জোহর। পরিচালনা করবেন করণ মালহোত্রা।গুজব সত্য হলেও চোখ বন্ধ করে বলা যায়, সিনেমাটির চিত্রায়ন আপাতত শুরু হচ্ছে না। দুই তারকার হাতে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা।

হৃতিক বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘কাবিল’-এর প্রচারণায়। সঞ্জয় গুপ্তার বিপরীতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। হাতে আছে ‘কৃষ’ সিরিজের চতুর্থ কিস্তি।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে দীপিকার প্রথম হলিউড সিনেমা ‘এক্সএক্সএক্স থ্রি’। শুটিং ফ্লোরে রয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’। সিনেমাটিতে আরো অভিনয় করছেন রণবীর সিং ও শহীদ কাপুর।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.