প্রেম ভাঙছে? কে বলেছে? সব আলোচনা স্ট্রেট ব্যাটে এক্কেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন রণবীর-ক্যাটরিনা ডুও। শশী কাপূরের বাড়িতে ক্রিসমাস ব্রাঞ্চে গার্লফ্রেন্ড ক্যাটরিনার হাত ধরে এসে রণবীর বুঝিয়ে দিলেন তাদের অফস্ক্রিন রসায়ন এখনও একই রকম জমজমাট। দু’জনের হাবভাব, মুখে মিষ্টি মিষ্টি হাসি, চাহনি বিনিময়েই পরিস্কার, প্রেমের এখন মধুমাস। এই ক্রিসমাস ব্রাঞ্চ আসলে কাপূর ফ্যামিলির বাত্সরিক গেট টুগেদার। পরিবারের সদস্যরাই শুধু এই পার্টির অংশ হতে পারেন। এই পার্টিতে ক্যাটের আগমন বুঝিয়ে দিল তিনি এখন কাপূরদের কোর ফ্যামিলির অংশ। আলোচনাটা শুরু হয়েছিল মাস খানেক আগে। ‘তামাশা’-র প্রমোশনের জন্য তখন দীপিকা পাড়ুকোনকে সঙ্গে করে হিল্লি-দিল্লি করে বেড়াচ্ছেন রণবীর। পেজ থ্রি জুড়ে তখন শুধুই তাঁরা। বি টাউনের হাওয়ায় তখন একটাই কথা ভাসছিল। পুরনো প্রেমে বুঝি আবার রঙ লাগল। হাওয়ায় তো কত কিছুই ভাসে। সেই হাওয়ার রেশ ধরে খবর ছড়াল, প্রাক্তন প্রেমিকার সঙ্গে রণবীরের ‘অতি ঘনিষ্ঠতায়’ গোঁসা হয়েছে ক্যাটরিনার। পরিস্থিতি নাকি এতটাই গুরুতর, ব্রেক আপ-র কথাও নাকি তিনি ভেবে ফেলেছেন। গুজব যতই ছড়াক, এই নিয়ে একটাও শব্দ খরচ করেননি এই হট কপলের কেউই। ক্রিসমাসের দিন পারিবারিক অনুষ্ঠানে হাত ধরাধরি করে এসে বুঝিয়ে দিলেন তাঁদের প্রেম গুজবকে বিশেষ পাত্তা দেয় না।
কোন দেশি সিনেমা আপনি সবচেয়ে বেশী উপভোগ করেন?
বিভাগ সমূহ
ব্লগ আর্কাইভ
জনপ্রিয় সংবাদ
-
হাসান ফুয়াদ পরিচালিত চলচ্চিত্র 'কাঁটা'তে জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন চলচ্চিত্রের নতুন দুই মুখ নবাগত নায়ক সাহিল পারভেজ, সুস্...
-
বিগ বসের ঘরে নয়া নাটক। ঘরের বাকি সদস্যদের কাছে প্রবল আক্রমণের মুখে পড়া ইরানিয়ান মডেল মন্দনা কারামিকে ঘিরে নাটকের অধ্যায়ে যোগ হলো হাসপ...
-
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মডেল জ্যাকলিন মিথিলা । জন্ম চট্টগ্রামে, বেরে ওঠাও সেখানেই । স্কুল কলেজ সবই চট্টগ্রাম থেকেই শেষ করেছেন । ইচ্ছা...
-
রাত ১১টা। ইস্কাটনের একটি রাস্তায় বিয়ের পোশাকে দৌড়াচ্ছেন কলকাতার অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা সরকার। কিছু দুর যাওয়ার পরই পেছনে তাকালেন। হাতের ইশ...
-
আলোচিত সিনেমা ‘পোড়ামন (Poramon)’-এর সিক্যুয়ালের মহরত করেছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু জানানো হয়নি কারা হতে যাচ্ছেন সিনেমাটির নায়ক-নায়িকা। ...
-
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই ছবির খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া। এরপর প্রাথমিক চিকি...
-
সেলিব্রিটিরা কখন কী করছেন, তা নিয়ে জনগণের একটা মাথাব্যথা থাকেই! তারার মতো ঝলমল করছেন যারা, তারা আলোর বাইরে কেমন, সেটা জানতে আগ্রহ থাকব...
-
ইউটিউব জনপ্রিয় ভিডিও দেখার চ্যানেল। ইন্টারনেটের দর্শকরা ইউটিউবে যান ভিডিও দেখতে। বাংলাদেশি সংগীত তারকাদের বর্তমান আশ্রয়স্থল মিউজিক ভিড...
-
সময়ের ব্যস্ত নায়ক আরিফিন শুভ দেশের বাইরে যাচ্ছেন আবারো। আগামী ২৭ ডিসেম্বর থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে তার। শুটিংয়ে নয় কোনো শো তে নয়,...
-
শ্রাবণ মেঘের দিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের তৈরি একটি সিনেমা। ১৯৯৯ সালে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি তারই লে...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment