সম্প্রতি সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে। এই ছবির শুটিং আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। ছবিতে নবাগত ইয়াশ রোহান অভিনয় করবেন পরীমনির বিপরীতে।

পরীমনি এ বিষয়ে বলেন, আমার প্রত্যাশা বিশাল নতুন এই ছবি নিয়ে। ‘মনপুরা’র চেয়েও এই ছবি ভালো করবে। পরী-মনি আরো বলেন, আমাকে আলাদা সময় দিতে হচ্ছে "স্বপ্নজালের" জন্য। সেলিম ভাই নিজেই অভিনয়ের জন্য গ্রুমিং করাচ্ছেন। অভিনেতা শতাব্দী ওয়াদুদের সহধর্মিণী নৃত্যশিল্পী স্নাতা শাহরিন নাচের জন্য গ্রুমিং করাচ্ছেন।
স্বপ্নজাল চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে নব্বই দশকের প্রেমের একটি গল্পকে কেন্দ্র করে। সংগীতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এবারও কৃষ্ণকলি ইসলাম কণ্ঠ দেবেন সেলিমের সিনেমার গানে। এ সিনেমায় অর্ণব সংগীতায়োজন করছেন।
পরীমনি ও রোহান ছাড়াও আরও অভিনয় করবেন - শিল্পী সরকার অপু, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ওয়াহিদা মল্লিক জলি ও প্রসূন আজাদ।

No comments:
Post a Comment