ঢাকাই ছবিতে নতুন নায়িকার আগমন ঘটেছে। মিডিয়ায় তিনি হেলেন নামে পরিচিত হলেও তার পুরো নাম পি জে হেলেন। বেশ কিছু বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকের মাধ্যমে দর্শক পরিচিতি পান তিনি। প্রায় তিন মাস আগে পরিচয় হয় এক চিত্রনায়কের সঙ্গে। এ সময় নির্মাতা আলী আজাদ তার নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। ওই চিত্রনায়কের সূত্রে নির্মাতা হেলেনকে ছবিতে কাজ করার জন্য প্রস্তাব দিলে রাজিও হয়ে যান এ অভিনেত্রী। আলী আজাদের নতুন চলচ্চিত্র ‘দেশ আমাদের’ ছবিতে দেখা যাবে তাকে। আগামী ১লা নভেম্বর থেকে শুরু হবে হেলেনের প্রথম ছবির কাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি খুব কৃতজ্ঞ আলী আজাদ স্যারের প্রতি। তার হাত ধরেই আমি ঢালিউডে নাম লেখাতে পেরেছি। আমার স্বপ্ন ছিল চলচ্চিত্রের নায়িকা হওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি বড় মাপের একজন অভিনেত্রী হতে চাই। তানিম রহমান অংশুর নির্দেশনায় তানজীব সারোয়ারের ‘দিল আমার কিছু বুঝে না’ গানের মডেল হয়েই প্রথম আলোচনায় আসেন হেলেন। এরপর একই পরিচালকের নির্দেশনায় ‘ডেইলি ফ্রাইট নাইট’র ক্লেশ ও ‘ব্ল্যাক হোল’-এ অভিনয় করেন যা জিটিভিতে প্রচার হচ্ছে। এরপর তিনি বি ইউ শুভ’র ‘লাইফ ইন এ মেট্রো’, কায়সার আহমেদের ‘সহযাত্রী’সহ আরও দশটি একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন। কুষ্টিয়ার মেয়ে হেলেন আদনান আল রাজীবের নির্দেশনায় প্রথম গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হন।
কোন দেশি সিনেমা আপনি সবচেয়ে বেশী উপভোগ করেন?
বিভাগ সমূহ
ব্লগ আর্কাইভ
জনপ্রিয় সংবাদ
-
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মডেল জ্যাকলিন মিথিলা । জন্ম চট্টগ্রামে, বেরে ওঠাও সেখানেই । স্কুল কলেজ সবই চট্টগ্রাম থেকেই শেষ করেছেন । ইচ্ছা...
-
একটা সময় থিয়েটার করতো ডায়না। কিন্তু পরিস্থিতির কারণে তার আর থিয়েটার করা হয় না। পরে তিনি চলে যান যাত্রায়। এরপর বিভিন্ন জায়গায় যা...
-
এই আধুনিক সময়ে এসে বনবাসের স্বাদ পেলেন ইমন! প্রাচীন যোদ্ধা রাজাদের মতো বেশভূষাও পরা হলো তার। সঙ্গে শিখতে হয়েছে ধনুক চালানো। এভাবেই ‘...
-
প্রেগন্যান্সি পিরিয়ডে অনেক মহিলাকেই অনুপ্রাণিত করেছেন Karina Kapoor Khan। সেই তালিকা থেকে ননদ সোহা আলি খান বাদ যাবেন, তা কী হয়? সোহা...
-
দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, কিংবা বিগ-বি, বি-টাউনের প্রায় অর্ধেরেরই অভিষেক হয়েগেছে হলি দুনিয়ায়৷ সুযোগটা হাত ছাড়া ক...
-
মজার ও প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে সাজু খাদেম বরাবরই মাতিয়ে রাখেন মঞ্চ। তাঁর হাস্যরস সহজেই দর্শকের মুখে হাসি ফোটাতে পারে। তাঁর ছেলে সা...
-
সাফটা চুক্তির আওতায় আগামী ১৭ মার্চ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় চলচ্চিত্র (Cinema) 'তোমাকে চাই'। ছবির পরিবেশনার দায়িত্বে ...
-
ক্যাটরিনা কাইফের সাথে সম্পর্কের ভাঙনের পর থেকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল রোমানিয়ান টেলিভিশন তারকা লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমান খান...
-
NTV তে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে সজল ও অর্ষা অভিনীত নাটক 'ইচ্ছেটুকু থাক'। রচনা ও পরিচালনা প্রজ্ঞা নীহারিকা। আরও অভিনয় করেছেন ...
-
হাসান ফুয়াদ পরিচালিত চলচ্চিত্র 'কাঁটা'তে জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন চলচ্চিত্রের নতুন দুই মুখ নবাগত নায়ক সাহিল পারভেজ, সুস্...


No comments:
Post a Comment